৬ দিন বন্ধ থাকছে ১৯ ব্যাংকের কার্ড, এটিএম ও ডিজিটাল সেবা

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ১১:৩৭ পিএম

ছবি: সংগৃহীত

প্রযুক্তিগত সক্ষমতা ও নিরাপত্তা বাড়াতে সিস্টেম উন্নয়ন এবং রক্ষণাবেক্ষণের কাজ করছে দেশের ১৯টি ব্যাংক। এ কারণে নির্দিষ্ট সময়ের জন্য এসব ব্যাংকের কার্ড, এটিএম, পিওএসসহ বিভিন্ন প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা সাময়িকভাবে বন্ধ থাকবে।

ব্যাংকগুলোর বিজ্ঞপ্তি অনুযায়ী, কিউ ক্যাশ নেটওয়ার্কের সিস্টেম মাইগ্রেশনের কারণে ৪ অক্টোবর রাত ৯টা থেকে ১০ অক্টোবর দুপুর ১২টা পর্যন্ত নির্দিষ্ট কিছু ব্যাংকের কার্ড ও লেনদেন সেবা বন্ধ থাকবে।

এ সময় এটিএম থেকে নগদ টাকা উত্তোলন, কার্ডের মাধ্যমে কেনাকাটা, কিউআর কোডের মাধ্যমে লেনদেন, এনপিএসবি এবং ই কমার্স লেনদেন করা যাবে না।

যেসব ব্যাংকের সেবা সাময়িকভাবে বন্ধ থাকবে সেগুলো হলো ব্যাংক এশিয়া, বাংলাদেশ কৃষি ব্যাংক, জনতা ব্যাংক, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, কমিউনিটি ব্যাংক, যমুনা ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, মেঘনা ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, মধুমতি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, এনআরবিসি ব্যাংক, এনসিসি ব্যাংক, রূপালি ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, সীমান্ত ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ট্রাস্ট ব্যাংক ও উত্তরা ব্যাংক।

ব্যাংকগুলো জানিয়েছে, সিস্টেম মাইগ্রেশনের নির্ধারিত কাজ শেষ হওয়ার পরপরই সংশ্লিষ্ট সেবাগুলো আবার স্বাভাবিক হয়ে যাবে। সাময়িকভাবে সেবা বন্ধ থাকার কারণে গ্রাহকদের যে অসুবিধা হবে, তার জন্য ব্যাংকগুলোর পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970