শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের ছুটি নিয়ে যা জানা গেল

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ পিএম

ছবি: সংগৃহীত

দুর্গাপূজা উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি শুরু হলেও আগামী শনিবার (১৭ অক্টোবর) শিক্ষাসংশ্লিষ্ট সব অফিস খোলা থাকবে। এদিন শ্রেণি কার্যক্রম বন্ধ থাকলেও শিক্ষার্থীরা ফরম পূরণসহ বিভিন্ন জরুরি প্রশাসনিক কাজ সম্পন্ন করতে পারবেন।

এ জন্য শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধানের কার্যালয় খোলা রেখে প্রয়োজনীয় দাপ্তরিক কার্যক্রম চালু রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের একাধিক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) শ্রেণি কার্যক্রম শেষ হওয়ার পর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি শুরু হবে। তবে ছুটির মধ্যেও শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধানের কার্যালয় খোলা থাকবে এবং প্রয়োজনীয় দাপ্তরিক কার্যক্রম চলবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, আগামী ১৭ অক্টোবর শিক্ষাসংশ্লিষ্ট সব অফিস খোলা রাখা হবে। তবে শ্রেণি কার্যক্রমের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ছুটির তালিকা বহাল থাকবে। সে অনুযায়ী, ১৫ অক্টোবর শ্রেণি কার্যক্রম শেষ হওয়ার পর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি শুরু হবে।

ছুটির মধ্যে শনিবার শিক্ষার্থীরা ফরম পূরণসহ বিভিন্ন জরুরি প্রশাসনিক কাজ সম্পন্ন করার সুযোগ পাবেন। এ জন্য শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধানের কার্যালয়ে প্রয়োজনীয় কার্যক্রম চালু রাখা হবে।

এর আগে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে আগামী শনিবার (১৭ অক্টোবর) শিক্ষাসংশ্লিষ্ট সব অফিস খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970