মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জন্য জরুরি সতর্কবার্তা

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ১১:২৯ পিএম

ছবি: সংগৃহীত

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের দাপ্তরিক কার্যক্রম, নীতিনির্ধারণী সিদ্ধান্ত ও প্রশাসনিক কর্মকাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার এবং বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৫ আগস্ট) অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) মো. শামিউল ইসলাম প্রামাণিকের স্বাক্ষরিত এক জরুরি সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সতর্ক করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি কিছু শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ভিত্তিহীন, বানোয়াট ও মিথ্যা তথ্য ছড়িয়ে দিচ্ছেন। বিভ্রান্তিকর ভিডিও, পোস্ট, মন্তব্য বা স্ট্যাটাসের মাধ্যমে অধিদপ্তরের ভাবমূর্তি ক্ষুণ্ন করার মতো কর্মকাণ্ড শৃঙ্খলাবিরোধী এবং গুরুতর অসদাচরণ হিসেবে বিবেচিত হবে।

এ ধরনের কর্মকাণ্ডের ফলে সাধারণ শিক্ষক-কর্মচারীদের মধ্যে অহেতুক অসন্তোষ ও বিভ্রান্তি তৈরি হচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এ অবস্থায় মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের কার্যক্রম বা সিদ্ধান্ত নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ধরনের ভিত্তিহীন, উসকানিমূলক ও বিভ্রান্তিকর পোস্ট, ভিডিও বা মন্তব্য না করার জন্য সংশ্লিষ্ট সবাইকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও সতর্ক করে বলা হয়েছে, এ নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে প্রচলিত চাকরি বিধিমালা অনুযায়ী কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970