ভারতে লক্ষাধিক টাকার বাংলাদেশি নোট উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ১০:৪৮ পিএম

ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলা থেকে বিপুল পরিমাণ বাংলাদেশি মুদ্রা উদ্ধার করেছে দেশটির কাস্টমস বিভাগ। গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে এক লাখ ২০ হাজার টাকা মূল্যমানের বাংলাদেশি নোট জব্দ করা হয়।

মঙ্গলবার সকালে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ শহরের উপকণ্ঠে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ। কাস্টমস বিভাগের একটি দল জেলার হেমতাবাদ থানার আওতাধীন ঠাকুরবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে কাস্টমস কর্মকর্তারা নম্বরবিহীন একটি মোটরসাইকেলে দুই যুবককে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে থামতে বলেন। তবে কাস্টমস সদস্যদের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল আরোহীরা দ্রুত পালিয়ে যায়।

পরে কাস্টমস কর্মকর্তারা তাদের ধাওয়া করলে পালানোর সময় রাস্তার ওপর বাংলাদেশি মুদ্রার কয়েকটি বান্ডিল ছুড়ে ফেলে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। পরবর্তীতে ঘটনাস্থল তল্লাশি করে ২ টাকা মূল্যমানের বাংলাদেশি ৬০ হাজারটি নতুন নোট উদ্ধার করা হয়।

কাস্টমস বিভাগ জানায়, উদ্ধার হওয়া নোটগুলো সম্পূর্ণ নতুন ও অব্যবহৃত। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটক করতে তদন্ত চলছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970