অস্ত্রোপচারে নারীর পেটে মিলল ১৪ কলম, ৫ কাঠের চামচ ও মোমবাতি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ পিএম

ছবি: সংগৃহীত

ভারতের অন্ধ্রপ্রদেশে এক নারীর পেট থেকে ১৪টি কলম, ৫টি কাঠের চামচ ও একটি মোমবাতিসহ মোট ২০টি অস্বাভাবিক বস্তু অস্ত্রোপচারের মাধ্যমে বের করেছেন চিকিৎসকরা। ঘটনাটি দেখে বিস্মিত হয়েছেন হাসপাতালের চিকিৎসকরাও।

গত ৫ সেপ্টেম্বর অন্ধ্রপ্রদেশের পালনাডু জেলার নারসারাওপেটের মাতশ্রী বেসরকারি হাসপাতালে ওই নারীকে ভর্তি করা হয়। পেটলুরিভারিপালেম গ্রামের বাসিন্দা ওই নারী তীব্র বুকব্যথা ও অস্বস্তিতে ভুগছিলেন। পরে পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করেন। পরীক্ষায় তার পাকস্থলীর ভেতরে বেশ কিছু অস্বাভাবিক বস্তু থাকার বিষয়টি ধরা পড়ে।

পরে ডা. পি রামচন্দ্র রেড্ডির নেতৃত্বে অস্ত্রোপচারকারী একটি দল ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে সেসব বস্তু অপসারণের উদ্যোগ নেয়। প্রায় এক ঘণ্টার অস্ত্রোপচারে অত্যন্ত সতর্কতার সঙ্গে নারীর পাকস্থলী থেকে সবগুলো বস্তু বের করে আনা হয়।

রয়টার্সের প্রকাশিত একটি ভিডিওতে ওই নারীর পাকস্থলীর ভেতরে বেশ কয়েকটি কলমসহ অন্যান্য বস্তু দেখা যায়। উদ্ধার করা কলমগুলোর মধ্যে সবচেয়ে লম্বাটির দৈর্ঘ্য ছিল প্রায় ২৫ সেন্টিমিটার। এ ছাড়া একটি কলমের ঢাকনা খোলা অবস্থায় পাওয়া যায়। এতে পাকস্থলীর ভেতরে আঘাতের আশঙ্কা তৈরি হয়েছিল।

ডা. রামচন্দ্র রেড্ডি জানিয়েছেন, ওই নারী কীভাবে এতগুলো বস্তু গিলে ফেলেছিলেন, তা এখনো স্পষ্ট নয়।

চিকিৎসকরা জানিয়েছেন, অস্ত্রোপচারের পর ওই নারীর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তিনি বর্তমানে সুস্থ হয়ে উঠছেন।

সূত্র: রয়টার্স, জিও নিউজ

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970