কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ০৬:৪৮ পিএম
কাতারের রাজধানী দোহায় অবস্থিত যুক্তরাষ্ট্রের আল-উদেইদ বিমানঘাঁটিতে সরাসরি আঘাত হেনেছে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। বুধবার বাংলাদেশ সময় রাত পৌনে চারটার দিকে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।
সংবাদমাধ্যমটি জানায়, কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে বলা হয়েছে—ইরান দোহার দিকে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এর মধ্যে একটি প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা হয়। তবে অপর ক্ষেপণাস্ত্রটি আল-উদেইদ বিমানঘাঁটিতে সরাসরি আঘাত হানে।
এই ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের সেনাসদস্যরা অবস্থান করছেন। মধ্যপ্রাচ্যে এটিই যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি হিসেবে পরিচিত।
কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলায় এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সূত্র: আলজাজিরা