ইসরায়েলে ক্লাস্টার ব্যালিস্টিক মিসাইল হামলা চালাল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ১০:৩১ এএম

ছবি: সংগৃহীত

ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। দেশটির প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে একটি ক্লাস্টার বোমাবাহী ক্ষেপণাস্ত্র ইসরায়েলের মধ্যাঞ্চলে আঘাত হেনেছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সতর্কবার্তায় বলা হয়েছে, ইরান এমন এক ধরনের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে যার ভেতরে একাধিক বোমা থাকে। এসব ক্ষেপণাস্ত্র আকাশ থেকে নিচে নামার সময় অনেকগুলো ছোট অংশে বিভক্ত হয়ে যায়।

জানা গেছে, একটি ক্ষেপণাস্ত্র প্রায় ২০টি ছোট অংশে ভাগ হয়ে যায় এবং প্রতিটি অংশে প্রায় আড়াই কেজি পরিমাণ বিস্ফোরক থাকে। এর ফলে বিস্ফোরণের সময় বিস্তীর্ণ এলাকায় ক্ষয়ক্ষতির আশঙ্কা তৈরি হয়।

প্রতিরক্ষা সূত্র জানিয়েছে, এসব ছোট বোমা প্রায় আট কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়তে পারে, যা আশপাশের এলাকায় বড় ধরনের ঝুঁকি সৃষ্টি করতে পারে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970