নেপালে চোখের সামনে ধসে পড়ল পাহাড়, নিহত ২৪

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ পিএম

ছবি: সংগৃহীত

প্রবল বৃষ্টির মধ্যে ভয়াবহ পাহাড়ধসে বিপর্যস্ত হয়ে পড়েছে নেপাল। কালী গণ্ডকী নদী সংলগ্ন এলাকায় পাহাড়ের বিশাল একটি অংশ ধসে পড়ে অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন অন্তত ১৪ জন। ধসের মাটি ও পাথরের নিচে বেশ কয়েকটি ঘরবাড়ি ও স্থাপনা চাপা পড়েছে।

ঘটনাস্থল থেকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পাহাড়ের একটি বিশাল অংশ হঠাৎ ভেঙে নিচের দিকে নেমে আসছে। মুহূর্তের মধ্যে মাটি ও পাথরের স্রোত লোকালয়ের দিকে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি হয়।

পাহাড়ধসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মানাং, মায়াগডি, বাগলুং, পর্বত ও পল্পা এলাকা। এসব এলাকায় বেশ কয়েকটি ঘরবাড়ি ও অবকাঠামো ধসে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

একটির পর একটি প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত হয়ে পড়েছে নেপাল। সাম্প্রতিক বন্যা ও হড়পা বানের ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার আগেই নতুন করে এই পাহাড়ধসের ঘটনা ঘটল। গত ২৬ আগস্ট মধ্য নেপালে হড়পা বানে ১ হাজার ৫০০ জনের বেশি মানুষের মৃত্যু এবং প্রায় ৫ হাজার মানুষের নিখোঁজ হওয়ার খবর জানানো হয়েছিল।

এর মধ্যেই গত রোববার তিব্বত সীমান্তের হিমলাং হিমল শৃঙ্গের কাছে তুষারধসে অন্তত ১০ জন নিখোঁজ হন। এর পরপরই নতুন করে পাহাড়ধসের ঘটনায় দেশটির পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে।

নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। তবে প্রতিকূল আবহাওয়া এবং নতুন করে ধসের আশঙ্কায় উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970