নিজ দেশের ৫ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৬:২৫ পিএম

ছবি: সংগৃহীত

সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নিজ দেশের পাঁচ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। শনিবার ১৭ অক্টোবর দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, সন্ত্রাসমূলক অপরাধ সংঘটনের দায়ে ওই পাঁচ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগ, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা বিদেশি সন্ত্রাসী সংগঠনে যোগ দিয়েছিলেন। এ ছাড়া তারা নিরাপত্তা বাহিনীর সদস্য, সদর দপ্তর ও পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি চালানো, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ রাখা এবং সৌদি আরবে সন্ত্রাসী হামলার জন্য অর্থায়ন ও সমর্থন দেওয়ার সঙ্গে জড়িত ছিলেন।

মৃত্যুদণ্ড কার্যকর হওয়া পাঁচ ব্যক্তির নামও প্রকাশ করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তারা হলেন মুহাম্মদ বিন মুনির বিন মুহাম্মদ আল যাহের, আলী বিন আবদির রব্ব আল হুসাইন আল শেখ, হাসান বিন জাকি বিন মুহাম্মদ আল ফারাজ, রেদা বিন মুহাম্মদ বিন আলী আল আবু আব্দুল্লাহ এবং আলী ইবনে হাসান বিন আহমাদ আল রিবহ। তারা সবাই সৌদি আরবের নাগরিক।

বিবৃতিতে আরও জানানো হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের গ্রেপ্তারের পর বিচার বিভাগের কাছে সোপর্দ করে। অভিযোগের ভিত্তিতে বিচারকরা তাজির আইনের আওতায় তাদের মৃত্যুদণ্ডের রায় দেন। পরবর্তী সময়ে আপিল আদালত ও সুপ্রিম কোর্ট সেই রায় বহাল রাখেন।

এরপর শরিয়াহ আইন অনুযায়ী দণ্ড কার্যকরের জন্য রাজকীয় ডিক্রি জারি করা হয়। শনিবার সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে ওই পাঁচ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

সূত্র, আরব নিউজ

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970