ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় প্রাণ গেল ১২ ভক্তের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ১২:১৭ পিএম

ছবি: সংগৃহীত

ভারতের মধ্যপ্রদেশের গালিওরে শীতলা মাতা মন্দিরের কাছে নিয়ন্ত্রণ হারানো একটি ট্রাকের চাপায় ১২ জন ভক্ত নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন তীর্থযাত্রী। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

রোববার ১৮ অক্টোবর রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদন অনুযায়ী, শস্যবোঝাই ট্রাকটি পুলিশের চেকপোস্ট ও ব্যারিকেড ভেঙে মন্দিরের বাইরে জড়ো হওয়া ভক্তদের ওপর উঠে যায়। পরে ট্রাকটি মন্দিরের বাইরের দেয়াল ও ফটকে ধাক্কা দেয়। এতে প্রাণহানির পাশাপাশি মন্দিরের বাইরের অবকাঠামোরও ক্ষতি হয়।

গালিওর পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা ধর্মবীর সিং জানান, রাত ১টা ৩০ মিনিটের দিকে চিন্নরের দিক থেকে আসা ট্রাকটি রাস্তার নিচু অংশে নিয়ন্ত্রণ হারায়। এরপর পুলিশের ব্যারিকেড ভেঙে সেটি মন্দিরের বাইরে অবস্থানরত ভক্তদের চাপা দেয়।

দুর্ঘটনায় মন্দিরের নিরাপত্তার দায়িত্বে থাকা দুই পুলিশ সদস্যও আহত হয়েছেন। অন্য আহতদের পাশাপাশি তাদেরও চিকিৎসা দেওয়া হচ্ছে।

ধর্মবীর সিং আরও জানান, দুর্ঘটনার পর মোট ৩৯ জনকে হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে ১২ জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। এ ছাড়া পাঁচ থেকে ছয়জন গুরুতর আহত হয়েছেন। অন্যদের আঘাত তুলনামূলক কম।

আকস্মিক এ দুর্ঘটনার পর ঘটনাস্থলে বিশৃঙ্খলা ও শোকাবহ পরিস্থিতির সৃষ্টি হয়। নিহত ব্যক্তিরা সবাই মন্দিরে আসা ভক্ত ছিলেন। তারা বড় একটি দল নিয়ে সেখানে গিয়েছিলেন বলে জানিয়েছে এনডিটিভি।

সূত্র, এনডিটিভি

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970