জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে লন্ডনে বিক্ষোভ, ছিলেন ধ্রুব রাঠি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ১২:৫৮ পিএম

ছবি: সংগৃহীত

ভারতে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে দেশটির প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে যুক্তরাজ্যের লন্ডনে বিক্ষোভ করেছেন একদল ভারতীয়। একই ইস্যুতে জ্ঞানেশ কুমারের প্রতি সমর্থন জানিয়ে পাল্টা বিক্ষোভও হয়েছে।

শনিবার ১৭ অক্টোবর লন্ডনের পার্লামেন্ট স্কয়ারে মহাত্মা গান্ধীর প্রতিকৃতির সামনে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে হিন্দুস্তান টাইমস।

এর আগে শুক্রবার লন্ডনে যান জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি। বিক্ষোভে অংশ নিতে তিনি ভারতীয়দের প্রতি আহ্বান জানান। শনিবারের কর্মসূচিতেও অংশ নিয়ে বক্তব্য দেন তিনি।

বার্তা সংস্থা এএনআইয়ের প্রতিবেদন অনুযায়ী, লন্ডনের পার্লামেন্ট চত্বরে ককরোচ জনতা পার্টির সমর্থকেরা জড়ো হন। এ সময় তাদের হাতে পতাকা ও পোস্টার দেখা যায়। তারা বিভিন্ন স্লোগানও দেন।

স্টুডেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া, ইউনাইটেড কিংডম এক্সে দেওয়া এক বার্তায় জানায়, সংগঠনটির সদস্যরা ভারতীয় হাইকমিশনের বাইরে জড়ো হয়েছিলেন। সেখানে তারা ‘লন্ডন ভারতের পাশে আছে!’ বলে স্লোগান দেন। একই সঙ্গে ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করেন বিক্ষোভকারীরা।

এদিকে ভারতের নির্বাচন কমিশনকে ঘিরে এই বিরোধ আন্তর্জাতিক পর্যায়েও ছড়িয়ে পড়েছে। শুক্রবার লন্ডনে বসবাসরত ভারতীয় প্রবাসীদের একটি অংশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমর্থনে পাল্টা বিক্ষোভ করেন।

কংগ্রেসপন্থী ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অব ইন্ডিয়া এবং সমমনা কয়েকটি সংগঠনের উদ্যোগে ভারতীয় হাইকমিশনের বাইরে আয়োজিত বিক্ষোভের বিপরীতে এই কর্মসূচি পালন করা হয়। দুই পক্ষের কর্মসূচিতে ভারতের নির্বাচনব্যবস্থা ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ভিন্নমত উঠে আসে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970