কৃষক দল নেতাকে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান নিয়োগ

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৬ মে ২০২৬, ০৭:৫০ পিএম

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ মো. হাসান জাফির তুহিনকে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। সচিব পদমর্যাদায় এক বছরের জন্য তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেন।

প্রজ্ঞাপনে বলা হয়, অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্মসম্পর্ক ত্যাগের শর্তে তিনি এই পদে নিয়োগ পেয়েছেন। যোগদানের তারিখ থেকেই তার নিয়োগ কার্যকর হবে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তির মাধ্যমে নির্ধারণ করা হবে।

উল্লেখ্য, কৃষিবিদ হাসান জাফির তুহিন চেয়ারম্যান হিসেবে রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলার উন্নয়ন কার্যক্রম তদারকি করবেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970