খাগড়াছড়িতে দাঁড়িয়ে থাকা দুই পিকআপে আগুন দিল দুর্বৃত্তরা

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৯:০২ পিএম

ছবি: সংগৃহীত

খাগড়াছড়ি সদর উপজেলার খাগড়াপুর এলাকায় দাঁড়িয়ে থাকা দুটি পিকআপে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে গাড়ি দুটির ভেতরের আসনসহ বিভিন্ন অংশ পুড়ে গেছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত আড়াইটার দিকে খাগড়াছড়ি সদরের খাগড়াপুর এলাকার মাস্টারের দোকান এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাস্টারের দোকানের সামনে নিয়মিত চারটি পিকআপ গাড়ি পার্কিং করে রাখা হতো। গাড়িগুলো সাজেক সড়কে পর্যটক পরিবহনের কাজে ব্যবহৃত হয়।

বুধবার রাতে যথারীতি চারটি পিকআপ সেখানে রাখা হয়েছিল। পরে গভীর রাতে দুর্বৃত্তরা চারটি গাড়ির মধ্যে দুটিতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কায় কিসলু জানান, নাশকতার উদ্দেশ্যে পার্কিং করে রাখা দুটি পিকআপে আগুন দেওয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে পুলিশ দেখে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970