বিএনপি বিপদে পড়ে চিৎকার করছে ‘মুঝে বাঁচাও’: নাসীরুদ্দীন

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৯:২৮ পিএম

ছবি: সংগৃহীত

অন্যদের বিপদে ফেলতে গিয়ে বিএনপি নিজেরাই সংকটে পড়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। দলটি এখন বিপদে পড়ে ‘মুঝে বাঁচাও, বাঁচাও’ বলে চিৎকার করছে বলেও মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে নিজের যাচাইকৃত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এসব কথা বলেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

স্ট্যাটাসে তিনি লেখেন, বিএনপি অন্যদের জন্য কবর খুঁড়তে গিয়ে আজ নিজেরাই সেই কবরে পড়ে যাচ্ছে। শুধু নিজেরাই বিপদে পড়েনি, সঙ্গে বাংলাদেশের ১৮ কোটি মানুষকেও ডুবিয়েছে। আর এখন বিপদে পড়ে চিৎকার করছে, ‘মুঝে বাঁচাও, বাঁচাও!’

তিনি আরও লেখেন, অন্যের জন্য যে গর্ত খোঁড়া হয়, একদিন সেই গর্তেই নিজেকে পড়তে হয়। এটাই প্রকৃতির বিচার।

এর আগে বুধবার (১৮ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের শেষ দিনে মাগরিবের নামাজের আগে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে ফোন করে চা পানের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই নেতার মধ্যে প্রায় ১৫ মিনিট আলোচনা হয়। ওই বৈঠকে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা ছাড়া অন্য কেউ উপস্থিত ছিলেন না।

বৈঠকে দেশের চলমান সহিংস পরিস্থিতি মোকাবিলায় রাজনৈতিক মতপার্থক্য ভুলে সম্মিলিতভাবে কাজ করার বিষয়ে একমত হন প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970