মেয়েকে সঙ্গে নিয়ে বাবার কবর জিয়ারত করলেন জুবাইদা রহমান
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ০৮:০১ পিএম
সাবেক যোগাযোগ ও কৃষিমন্ত্রী এবং বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল (অব.) মাহবুব আলী খানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কবরে শ্রদ্ধা নিবেদন ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বনানী সামরিক কবরস্থানে গিয়ে মরহুমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তার কন্যা ডা. জুবাইদা রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন মাহবুব আলী খানের নাতনি ব্যারিস্টার জাইমা রহমান।
শ্রদ্ধা নিবেদনের পর মাহবুব আলী খানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে পরিবারের সদস্য, নিকটাত্মীয় এবং শুভানুধ্যায়ীরা অংশ নেন।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে মরহুমের কর্মজীবন ও দেশের প্রতি অবদানের কথা স্মরণ করেন উপস্থিত স্বজনরা।