দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৫ পিএম

ছবি: সংগৃহীত

দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচ দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। মঙ্গলবার এক নির্বাহী আদেশে এ ছুটির ঘোষণা দেওয়া হয়।

সরকারের নির্বাহী আদেশ অনুযায়ী, আগামী ২০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত ছুটি থাকবে।

এর আগে চলতি বছর দুর্গাপূজা উপলক্ষে ২০ ও ২১ অক্টোবর মঙ্গলবার ও বুধবার ছুটি নির্ধারিত ছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ অক্টোবর বৃহস্পতিবারও ছুটি ঘোষণা করা হয়েছে।

এর সঙ্গে ২৩ ও ২৪ অক্টোবর শুক্রবার ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় দুর্গাপূজায় এবার টানা পাঁচ দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970