মেয়র নির্বাচনের জন্য আমি শতভাগ প্রস্তুত আছি: ইশরাক হোসেন

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ১১:০০ পিএম

ছবি: সংগৃহীত

আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে অংশ নিতে শতভাগ প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন ঢাকা ৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। সম্প্রতি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করা এই সংসদ সদস্য বলেছেন, মেয়র নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার ১৯ অক্টোবর দুপুরে জাতীয় প্রেসক্লাবে পদত্যাগের বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন ইশরাক হোসেন।

ইশরাক বলেন, মেয়র নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সিদ্ধান্ত নেবেন। ২০১৭ সালে মেয়র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার অভিজ্ঞতা তার রয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, দল যদি অন্য কাউকে মেয়র পদে প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়, সে ক্ষেত্রেও ওই প্রার্থীকে বিজয়ী করতে শতভাগ প্রস্তুত রয়েছেন তিনি।

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের কারণ ব্যাখ্যা করতে গিয়ে ইশরাক বলেন, তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে জানিয়েছেন, মাদকবিরোধী অভিযান কেবল শুরু হয়েছে এবং এ অভিযান অব্যাহত থাকবে। তার কারণে সরকারের কোনো কর্মকাণ্ড যেন ম্লান না হয় এবং দল যেন বিব্রতকর পরিস্থিতিতে না পড়ে, সে জন্যই তিনি পদত্যাগ করতে চান বলে প্রধানমন্ত্রীকে জানিয়েছেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970