বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম নিলেন ফারজানা সিথী

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ০৩:৪৯ পিএম

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম শুরু করেছে বিএনপি। গতকাল শুক্রবার বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার সকালে দলটির মনোনয়ন ফরম সংগ্রহ করেন ফারজানা সিথী। এ সময় তিনি বলেন, বিষয়টি নিয়ে পরে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানাবেন। নড়াইল-২ আসনের জন্য তিনি ফরম নিয়েছেন এবং চূড়ান্তভাবে মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

এর আগে সেনাবাহিনীর এক কর্মকর্তার সঙ্গে বাকবিতণ্ডার ঘটনায় আলোচনায় আসেন ফারজানা সিথী।

জানা গেছে, ফারজানা সিথীর বাড়ি যশোরে। তিনি একটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থার বরগুনা সদরের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি সরকারি ফলিত মানব বিজ্ঞান মহাবিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970