শ্রমিক আন্দোলন নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ১০:২৩ এএম
দেশে চলমান শ্রমিক আন্দোলন নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ১২টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
বুধবার (৪ নভেম্বর) রাতে জামায়াতের কেন্দ্রীয় প্রচার ও গণমাধ্যম বিভাগ থেকে গণমাধ্যমে পাঠানো এক আমন্ত্রণপত্রে এ তথ্য জানানো হয়েছে।
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও গণমাধ্যম বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত ওই আমন্ত্রণপত্রে বলা হয়েছে, দেশে চলমান শ্রমিক আন্দোলনের বিষয়ে দলের পক্ষ থেকে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
এতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন বলেও আমন্ত্রণপত্রে জানানো হয়েছে।