আম বিক্রি থামাতে নতুন ষড়যন্ত্র করছে জামায়াত-শিবির: তারেক রহমান
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৭ মে ২০২৬, ০৫:০৭ পিএম
আমের ব্যবসা বন্ধ করতে পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করা হচ্ছে বলে অভিযোগ করেছেন আমজনতার দলের সদস্য সচিব মোঃ তারেক রহমান। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা তাকে বিভিন্নভাবে হয়রানি করছে।
শনিবার (১৬ মে) দেওয়া ওই পোস্টে তারেক রহমান লেখেন, ‘জামাতিদের নতুন ষড়যন্ত্র বিভিন্ন গ্রুপ পেজে আমার নাম্বার টা দিয়ে হয়রানি করছে। ৩ দফায় ষড়যন্ত্র করে বিক্রি থামাতে না পেরে এগুলো করছে রাজাকারদের উত্তরসূরীরা।’
আম কেনার আহ্বান জানিয়ে তিনি আরও লেখেন, ‘যারা আম নেবেন, সরাসরি হোয়াটসঅ্যাপ এ মেসেজ করবেন। এই সময়ের সেরা হিমসাগর আম গুলো দেব ইনশাআল্লাহ।’
পোস্টের শেষে নিজের হোয়াটসআপ নাম্বারটি যুক্ত করে দেন এ নেতা।