অর্থনৈতিক বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক সমাজ গড়তে চায় সরকার: মির্জা ফখরুল
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০৬:২৯ পিএম
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অর্থনীতিতে সাম্য ও ন্যায্যতা নিশ্চিত করা এবং প্রভাবশালী অলিগার্কদের দমন করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য।
শনিবার (১৩ জুন) সকালে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। এ সময় নবগঠিত যুবদলের নেতারাও তার সঙ্গে উপস্থিত ছিলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল অগ্রণী ভূমিকা রাখবে। তার মতে, তরুণদের হাতে দায়িত্ব তুলে দেওয়ার মাধ্যমেই দেশকে সামনে এগিয়ে নিতে চায় সরকার।
তিনি আরও দাবি করেন, তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে একটি দক্ষ ও সক্ষম জনগোষ্ঠী গড়ে তুলতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ।