সীমান্ত সুরক্ষায় সীমান্তবর্তীদের মিলিটারি ট্রেনিং দিতে হবে: নাসীরুদ্দীন
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৪ জুন ২০২৬, ১০:১৪ পিএম
সীমান্ত নিরাপত্তা জোরদারে সীমান্তবর্তী জনগণকে সামরিক প্রশিক্ষণের আওতায় আনার প্রস্তাব দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তার মতে, দেশের সীমান্ত সুরক্ষায় স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বুধবার (২৪ জুন) রাজধানীর তোপখানা রোডে অনুষ্ঠিত ‘সীমান্ত হত্যা, পুশইন ও বাংলাদেশ-ভারত সম্পর্কের বর্তমান বাস্তবতা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সীমান্তের নিরাপত্তা ও জাতীয় স্বার্থের প্রশ্নে রাজনৈতিক মতভেদ ভুলে সবাইকে এক অবস্থানে আসতে হবে। এ বিষয়ে দল-মত নির্বিশেষে জাতীয় ঐকমত্য গড়ে তোলারও আহ্বান জানান তিনি।
গোলটেবিল বৈঠকে আরও উপস্থিত ছিলেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, উমামা ফাতেমাসহ বিভিন্ন তরুণ রাজনৈতিক নেতা।