আমাদেরকে আপনাদের মতো বালুর ট্রাক দিয়ে আটকে ফেলা যাবে না: আসিফ মাহমুদ

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০৯:১৪ পিএম

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের কোনো ধরনের বাধা বা বালুভর্তি ট্রাক দিয়ে আটকে রাখা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বুধবার (২৯ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া লেখেন, ‘বালুর ট্রাক ভোলা সহজ নয়। কিন্তু আমাদের আপনাদের মতো বালুর ট্রাক দিয়ে আটকে ফেলা যাবে না।’

এদিকে বুধবার মৌলভীবাজার সার্কিট হাউস থেকে যাত্রা শুরুর পর বিকেল ৫টার দিকে শ্রীমঙ্গলের চা কন্যা ভাস্কর্যের সামনে পৌঁছালে এনসিপির গাড়িবহরের গতিরোধ করে পুলিশ। এ সময় বৃষ্টি উপেক্ষা করে সড়কে অবস্থান নেন দলের কেন্দ্রীয় নেতারা। সেখানে উপস্থিত ছিলেন নাহিদ ইসলাম, সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ, নাসিরুদ্দীন পাটওয়ারী ও ডা. মাহমুদা জাহান মিতুসহ অন্যান্য নেতাকর্মী।

পুলিশের সঙ্গে দীর্ঘ সময় বাক্‌বিতণ্ডার পর একপর্যায়ে ব্যারিকেড অতিক্রম করে সামনে এগিয়ে যান এনসিপির নেতাকর্মীরা। একই সময়ে হবিগঞ্জের বাহুবল উপজেলার রশিদপুর গ্যাসক্ষেত্র এলাকায়ও বৃষ্টির মধ্যে সড়কে অবস্থান নেন দলের কর্মীরা।

এর আগে মঙ্গলবার হবিগঞ্জ শহরে এনসিপির পদযাত্রা ও সমাবেশ শেষে স্থানীয় বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এনসিপির কেন্দ্রীয় নেতা সারজিস আলমসহ কয়েকজন আহত হন এবং কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।

ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে প্রতিবাদ সমাবেশের ঘোষণা দেয় এনসিপি। অন্যদিকে একই দিনে জেলা যুবদলও সমাবেশের কর্মসূচি ঘোষণা করলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় হবিগঞ্জ পৌর এলাকায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970