ইরান যুদ্ধ না থামলে জ্বালানি সংকট সমাধান সম্ভব নয়: রিজভী
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ পিএম
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধ বন্ধ না হলে দেশের গ্যাস ও জ্বালানি সংকটের সমাধান সম্ভব নয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
বুধবার, ৯ সেপ্টেম্বর সকালে বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
দেশের জ্বালানি সংকটের প্রসঙ্গ তুলে রিজভী বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ বন্ধ না হলে গ্যাস ও জ্বালানি সংকটের সমাধান সম্ভব নয়।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, নানা সংকটময় পরিস্থিতির মধ্যেও দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার চেষ্টা করছে বর্তমান সরকার।
খাল খনন কর্মসূচির বিষয়ে তিনি বলেন, ২০ হাজার কিলোমিটার খাল খননের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। এর মধ্যে ১ হাজার কিলোমিটার খাল খনন সম্পন্ন হয়েছে।