ধর্ষণের অভিযোগে ৭০ বছরের বৃদ্ধের বাড়িতে ৬২ বছরের বৃদ্ধার অনশন

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ১১:১০ পিএম

ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের দিঘলআটা গ্রামে ৬২ বছর বয়সী এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ উঠেছে ৭০ বছর বয়সী এক কবিরাজের বিরুদ্ধে। ঘটনার বিচার দাবিতে চার দিন ধরে অভিযুক্ত আরশেদ আলীর বাড়ির আঙিনায় অবস্থান করছেন ওই বৃদ্ধা।

ভুক্তভোগীর অভিযোগ, গত রোববার রাত আনুমানিক ৮টার দিকে একই গ্রামের কবিরাজ আরশেদ আলী ঝাড়ফুঁক দেওয়ার কথা বলে তাকে বাড়ির বাইরে ডাকেন। পরে তাকে টেনে হিঁচড়ে পেছনের একটি নির্জন স্থানে নিয়ে মুখ চেপে ধরে ধর্ষণ করেন।

বৃদ্ধার চিৎকার শুনে তার এক নাতি ঘটনাস্থলে গিয়ে আরশেদ আলীকে আটক করেন। তবে কিছুক্ষণ পর অভিযুক্তের পরিবারের লোকজন সেখানে গিয়ে তাকে জোরপূর্বক ছাড়িয়ে নিয়ে যায় বলে অভিযোগ করেন ভুক্তভোগী।

বৃদ্ধা জানান, ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তিনি আরশেদ আলীর বাড়িতে অবস্থান করবেন। এ বিষয়ে স্থানীয় সংবাদকর্মীদের কাছেও তিনি অভিযোগ তুলে ধরেছেন।

ভুক্তভোগীর দিনমজুর ছেলে হেলাল তালুকদার বলেন, তারা আর্থিকভাবে অসচ্ছল। পাশাপাশি পরিবারের লোকজনও কম থাকায় আইনি প্রক্রিয়ায় যাওয়ার মতো সামর্থ্য তাদের নেই। প্রভাবশালী ব্যক্তিরা গ্রাম্য সালিশের মাধ্যমে বিষয়টি মীমাংসা করার কথা জানিয়েছেন।

স্থানীয় মাতব্বর মজিবুর রহমান বলেন, জাবেদ আলীসহ চার থেকে পাঁচজন মাতব্বর বিষয়টি নিয়ে বসেছিলেন। মীমাংসার জন্য চৌকিদারের মাধ্যমে সালিশ ডাকার সিদ্ধান্ত হয়েছে।

এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত আরশেদ আলী পলাতক রয়েছেন। তার ছেলে মো. আসলাম তার বাবার বিরুদ্ধে ওঠা ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, তার বাবা ওই বৃদ্ধার বাড়িতে ঝাড়ফুঁক দিতে গিয়েছিলেন। ষড়যন্ত্র করে তাকে ফাঁসানো হয়েছে।

ইউপি সদস্য আকরাম হোসেন আসাদ মুঠোফোনে বলেন, ঘটনাটি সত্য। গ্রামের লোকজন জানিয়েছেন, অভিযুক্ত ব্যক্তি দুষ্টু প্রকৃতির। তিনি এ ঘটনার বিচার দাবি করেন।

অভিযুক্ত আরশেদ আলীকে বাড়িতে পাওয়া না যাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুহুল আমিন জানান, শুক্রবার সন্ধ্যায় ওই বাড়িতে পুলিশ পাঠানো হয়েছিল। তবে সেখানে ভুক্তভোগী বৃদ্ধা কিংবা অভিযুক্ত কাউকেই পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970