থানায় পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় যুবদল নেতা বহিষ্কার

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ পিএম

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ড মডেল থানা কম্পাউন্ডে পুলিশ সদস্যকে মারধর এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি মো. ইসমাইল হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে বাতিল করা হয়েছে তার প্রাথমিক সদস্যপদও।

শুক্রবার ২ অক্টোবর সকালে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপির সিদ্ধান্তে তার বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।

যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বহিষ্কৃত নেতার কোনো ধরনের অপকর্মের দায়দায়িত্ব দল নেবে না। পাশাপাশি যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীকে তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ১ অক্টোবর রাত ৯টার দিকে ব্যক্তিগত গাড়ি নিয়ে সীতাকুণ্ড মডেল থানায় যান ইসমাইল হোসেন। এ সময় থানার কম্পাউন্ডে গাড়ি পার্কিং করা নিয়ে এক কনস্টেবল ও ওসির গাড়িচালক মো. শফিকের সঙ্গে তার বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে গড়ায়। এতে কনস্টেবল শফিক আহত হন।

পরে আহত শফিককে উদ্ধার করে চিকিৎসার জন্য সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এ ঘটনায় পুলিশ ইসমাইল হোসেনকে আটক করে। তবে প্রায় চার ঘণ্টা পর তাঁকে থানা থেকে ছেড়ে দেওয়া হয়।

ঘটনার পর দলীয় শৃঙ্খলাভঙ্গ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগে ইসমাইল হোসেনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970