ড. ইউনূস তিন-চার জেনারেশন নষ্ট করে দিয়েছেন: ফজলুর রহমান
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০৯:০০ পিএম
ছবি: সংগৃহীত
অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তিন থেকে চারটি প্রজন্ম নষ্ট করে দিয়েছেন বলে অভিযোগ করেছেন বীর মুক্তিযোদ্ধা ও কিশোরগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. ফজলুর রহমান।
সম্প্রতি প্রকাশিত একটি ভিডিওতে ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে এমন মন্তব্য করেন তিনি।
ভিডিওতে ফজলুর রহমান বলেন, যাকে একসময় বাংলার মহান সন্তান মনে করা হয়েছিল, তিনিই সবকিছু ধ্বংস করে দিয়েছেন। এখন মানুষ কাউকে বিশ্বাস করে না বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, মানুষের মধ্যে এমন ঘৃণা তৈরি হয়েছে, যা অকল্পনীয়। পুলিশ ছাড়া কোথাও গেলে গণপিটুনির শিকার হতে হবে বলেও মন্তব্য করেন এই সংসদ সদস্য।