নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতিসহ আটক ৩

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৮:২৯ এএম

ছবি: সংগৃহীত

পাবনার চাটমোহরে পুলিশের পৃথক অভিযানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের উপজেলা সভাপতিসহ তিন নেতাকে আটক করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে উপজেলার হরিপুর ও গুনাইগাছা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন, চাটমোহর উপজেলা ছাত্রলীগের সভাপতি হুমায়ূন কবির, গুনাইগাছা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেল হোসেন এবং ছাত্রলীগের সক্রিয় সদস্য ও বড়শালিকা গ্রামের বাসিন্দা রাশেদুল ইসলাম।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অলিউর রহমান জানান, নাশকতার উদ্দেশ্যে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী উপজেলার হরিপুর ও গুনাইগাছা এলাকায় অবস্থান করছেন বলে পুলিশের কাছে তথ্য আসে। পরে গোপন সংবাদের ভিত্তিতে ওই দুই এলাকায় পৃথক অভিযান চালানো হয়। এ সময় হরিপুর থেকে হুমায়ূন কবির এবং গুনাইগাছা থেকে রাসেল হোসেন ও রাশেদুল ইসলামকে আটক করা হয়।

তিনি আরও জানান, আইনগত প্রক্রিয়া শেষে তাদের গ্রেফতার দেখানো হয়েছে। রোববার সকালে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970