২৩ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপির প্রতিনিধিদল
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৮:৪৭ এএম
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধিদল। আগামী ২৩ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে দলটির এই সাক্ষাৎ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
শনিবার (২১ নভেম্বর) দিবাগত মধ্যরাতে এক বার্তায় এ তথ্য জানিয়েছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার।
বার্তায় তিনি জানান, প্রধানমন্ত্রীর আমন্ত্রণে আগামী ২৩ নভেম্বর এনসিপির একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করবে। প্রধানমন্ত্রীর এই আমন্ত্রণকে ইতিবাচক হিসেবে দেখছে দলটি।
এনসিপি মনে করে, গণভোটের রায় বাস্তবায়ন, ফ্যাসিবাদী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার এবং জুলাই গণহত্যার বিচারকে জাতীয় ঐক্যের ভিত্তি হিসেবে প্রতিষ্ঠা করতে হবে।