২০ টাকার টোল নিয়ে বিরোধ, আদায়কারীর ঘুষিতে প্রাণ গেল জুলাই যোদ্ধার

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৩৬ পিএম

ছবি: সংগৃহীত

নেত্রকোণার মদন পৌর এলাকায় টোল আদায় নিয়ে সিএনজিচালক ও টোল আদায়কারীর মধ্যে বিরোধের জেরে মারামারি থামাতে গিয়ে আব্দুল বারেক (৮৬) নামে এক প্রবীণ জুলাই যোদ্ধা নিহত হয়েছেন।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল বারেক মদন উপজেলার চানগাঁও গ্রামের মৃত আব্দুল গনির ছেলে। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় পুলিশের গুলিতে তিনি একটি চোখ হারিয়েছিলেন।

এ ঘটনায় অভিযুক্ত টোল আদায়কারী আতিকুল ইসলামকে (১৯) আটক করেছে পুলিশ। তিনি পৌর এলাকার আব্দুর রশিদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পৌরসভায় চলাচলকারী যানবাহন থেকে টোল আদায়ের জন্য পৌরসভা থেকে ইজারা নিয়েছেন মুফতি রায়হান আহমেদ। সোমবার দুপুরে ময়মনসিংহ থেকে মদনে আসার পথে একটি যাত্রীবাহী সিএনজি থেকে ২০ টাকা টোল আদায়কে কেন্দ্র করে চানগাঁও ইউনিয়নের মড়লবাড়ির সামনে টোল আদায়কারী ও চালকের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা মারামারিতে রূপ নেয়।

এ সময় সিএনজিতে থাকা জুলাই যোদ্ধা আব্দুল বারেক তাদের বিরোধ থামাতে এগিয়ে যান। এতে তিনি আহত হন। পরে দ্রুত তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সালাহ উদ্দিন করিম বলেন, অভিযুক্ত টোল আদায়কারীকে ইতোমধ্যে আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970