দুই মিনিটের ব্যবধানে দুই দফা ভূমিকম্পে কাঁপল দেশের বিভিন্ন এলাকা

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৮:২৭ এএম

ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন স্থানে মাত্র দুই মিনিটের ব্যবধানে পরপর দুই দফা মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে অনুভূত এসব কম্পনে উত্তরবঙ্গের ঠাকুরগাঁও ও পঞ্চগড়সহ বিভিন্ন এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হঠাৎ কম্পনে অনেকের ঘুম ভেঙে যায়।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ৭টা ২ মিনিটে প্রথম দফায় ভূমিকম্প অনুভূত হয়। এর মাত্র দুই মিনিট পর সকাল ৭টা ৪ মিনিটে দ্বিতীয় দফায় আবারও কম্পন অনুভূত হয়।

প্রাথমিক তথ্যমতে, প্রথম দফার ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৪। এর উৎপত্তিস্থল ছিল নেপালের কোশি প্রদেশের লেলেপ এলাকার প্রায় ৯ কিলোমিটার দূরে।

বাংলাদেশ ছাড়াও নেপাল, ভুটান ও চীনের বিভিন্ন এলাকায় ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে বলে জানা গেছে।

পরপর দুই দফা ভূমিকম্পে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকার মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দেয়। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970