এইচএসসির খাতা পুনর্মূল্যায়নে ‘জিপিএ-৫’ পেলেন ১ হাজার ৬০০ শিক্ষার্থী

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৮:১৯ এএম

ছবি: সংগৃহীত

এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়নের ফলে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৬০০ শিক্ষার্থী। এর মধ্যে আগে অকৃতকার্য হওয়া ২০ জন শিক্ষার্থীও এবার সর্বোচ্চ জিপিএ অর্জন করেছেন। এ ছাড়া পুনর্মূল্যায়নের পর নতুন করে উত্তীর্ণ হয়েছেন আরও ৫ হাজার ৫৪৮ জন পরীক্ষার্থী।

সোমবার (২৩ নভেম্বর) বিকেলে দেশের শিক্ষা বোর্ডগুলো পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ করে। প্রকাশিত ফলে কয়েক হাজার শিক্ষার্থীর পরীক্ষার ফল পরিবর্তন হয়েছে।

এবারই প্রথম এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের পাশাপাশি পুনর্মূল্যায়নের ব্যবস্থা চালু করা হয়েছে। এর ফলে শুধু নম্বর যোগ-বিয়োগ কিংবা গণনার ভুল সংশোধন নয়, শিক্ষার্থীদের উত্তরপত্রের মূল্যায়নও নতুন করে পর্যালোচনার সুযোগ তৈরি হয়।

এর আগে গত ৩১ অক্টোবর ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ১১টি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এ পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন শিক্ষার্থী। তাদের মধ্যে উত্তীর্ণ হন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। অকৃতকার্য হন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন।

প্রকাশিত মূল ফলে গড় পাসের হার ছিল ৫২ দশমিক ১২ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছিলেন ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970