রাজধানীতে ঝটিকা মিছিলের চেষ্টা, আওয়ামী লীগের ৩২ নেতাকর্মী গ্রেপ্তার

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২২ মে ২০২৬, ১০:৩১ পিএম

ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডি ও শেরেবাংলা নগর থানা এলাকায় ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৩২ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ধানমন্ডি ও শেরেবাংলা নগর থানা পুলিশ।

শুক্রবার (২২ মে) দুপুরে জুমার নামাজের পর পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ডিএমপির ধানমন্ডি অঞ্চলের অতিরিক্ত উপ-কমিশনার জিসানুল হক।

শেরেবাংলা নগর থানা সূত্রে জানা যায়, একই দিন ভোর ৬টার দিকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি নেতৃত্বে একটি দল আগারগাঁও মেট্রোরেল স্টেশনের সামনে ফুল মার্কেটের বিপরীত রাস্তায় জড়ো হয়ে ঝটিকা মিছিলের প্রস্তুতি নেয়। খবর পেয়ে শেরেবাংলা নগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকে ৬ জনকে আটক করা হয়।

গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি শ্যামল চন্দ্র (২৭), আয়াতুল হক (২৯), সিয়াম (২২), মেহেদী হাসান মিয়াদ খান (২১), তারেক রহমান (২২) ও সেলিম প্রধান শ্রাবণ (২০)।

অন্যদিকে ধানমন্ডি থানা সূত্র জানায়, শুক্রবার দুপুর ২টার দিকে ধানমন্ডি ৩২ নম্বর এলাকার আশপাশে অভিযান চালিয়ে মিছিলের প্রস্তুতিকালে আরও ২৬ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের মধ্যে ভাঙ্গা থানা যুবলীগ সভাপতি মুরাদ (৪৮), আব্দুল হান্নান বিশ্বাস (২২), মোস্তাক বিশ্বাস (২২), রনি (১৯), জনি (২৬), মুরাদ লস্কর (৩৩), সিয়াম হোসেন (১৯), তারিক জামিল (১৯), রাজু (১৯), বিল্লাল বখতিয়ার (১৮), চয়ন বিশ্বাস (১৮), অমিত চক্রবর্তী (২০), তানজিল বিন রশিদ (১৯), নিহাদুল ইসলাম (২১), সুপ্ত ঘোষ (২২), সজীব সাহা (২৪), কুতুব হিলালী (৪০), শিমুল (২১), সোহান আহমেদ (২২), তামিম মোল্লা (১৮), শিমুল ব্যাপারী (১৮), আব্দুর রহিম (৪৫), মির্জা ফারহান আনন্দ (২২), নাইমুর রহমান সোহাগ (২৫), সোহরাব খাঁ (৪৪) ও জাহিদ থান (৩০)।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ৩২ জনসহ ঝটিকা মিছিলের পরিকল্পনাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970