রামপুরায় বিটিভি ভবনের সামনে দুটি ককটেল বিস্ফোরণ

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ১০:৫০ পিএম

ছবি: সংগৃহীত

রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবনের সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা এ বিস্ফোরণ ঘটায়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন।

তিনি জানান, মঙ্গলবার বিকেলে বিটিভি ভবনের সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।

ওসি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ ওই এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970