রাজধানীর বংশালে হেলমেট গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০৯:৩৬ পিএম

ছবি: সংগৃহীত

ঢাকার বংশাল মুকিমবাজারে একটি হেলমেটের গোডাউনে লাগা আগুন প্রায় ৫৩ মিনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

রোববার (১৬ আগস্ট) সন্ধ্যা ৬টা ৪ মিনিটে আগুন লাগার খবর পেয়ে সন্ধ্যা ৬টা ৮ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট। পরে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের আরও ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়। সব মিলিয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের গণমাধ্যম কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বংশাল চৌরাস্তা এলাকার মুকিমবাজারে একটি ৬ তলা ভবনের দ্বিতীয় তলায় থাকা হেলমেটের গোডাউনে আগুনের সূত্রপাত হয়। সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের সদস্যরা।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। এ ঘটনায় কোনো হতাহত হয়েছে কি না, সে তথ্যও তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970