রাজধানীতে ১৫ লাখ টাকার অবৈধ যৌন সামগ্রী জব্দ, গ্রেপ্তার ৮

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫ পিএম

ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর ও উত্তরা এলাকায় অভিযান চালিয়ে অবৈধ যৌন উত্তেজক সামগ্রী বিক্রির সংঘবদ্ধ চক্রের ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।

মঙ্গলবার রাতে পরিচালিত পৃথক অভিযানে প্রায় ১৫ লাখ টাকা মূল্যের বিভিন্ন অবৈধ সামগ্রী জব্দ করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শেওড়াপাড়া ও উত্তরা এলাকায় আলাদা দুটি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে চক্রটির মূল হোতা হিসেবে পিয়াস আহম্মেদ শিহাব ও জোহান হোসেন রয়েছেন।

মিরপুর জোনের সহকারী পুলিশ কমিশনার আবুল বাশার মোল্লা জানান, চক্রটি গত প্রায় ২ বছর ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ও একাধিক ওয়েবসাইটের মাধ্যমে অবৈধভাবে এসব সামগ্রী বিক্রি করে আসছিল।

অভিযানের সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ কৃত্রিম যৌনাঙ্গ, ডিলডো, ভাইব্রেটর, যৌনস্থায়িত্ব বৃদ্ধিকারী বড়ি, জেল, মলমসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়।

পুলিশ কর্মকর্তা জানান, সমাজের কিছু উচ্চবিত্ত শ্রেণি ও বিকৃত মানসিকতার মানুষের প্রশ্রয়ে চক্রটি যুবসমাজের নৈতিক অবক্ষয় ঘটানোর উদ্দেশ্যে এ ধরনের ব্যবসা চালিয়ে আসছিল।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970