রাজধানীর কাফরুল থানার সামনে যাত্রীবাহী বাসে আগুন
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ পিএম
ছবি: সংগৃহীত
রাজধানীর কাফরুল থানার সামনে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার ১৮ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
কাফরুল থানার দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক জহিরুল ইসলাম বাসে আগুন দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মিরপুর সুপার লিংক মালিক সমিতির একটি যাত্রীবাহী বাসে আগুন জ্বলছে। বাসটির নম্বর ঢাকা মেট্রো ব ১১ ৭২৩৭।
উপপরিদর্শক জহিরুল ইসলাম বলেন, থানার সামনে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুনের ঘটনা ঘটেছে। পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানো হয়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে জানা যায়নি।