মিয়ানমারে নির্বাচনকালে শতাধিক সামরিক বিমান হামলা, প্রাণ গেল ১৭০ জনের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ১২:৪৪ পিএম

ছবি: সংগৃহীত

মিয়ানমারে দুই মাসব্যাপী ভোটগ্রহণকালীন সময়ে সামরিক বাহিনীর চালানো শতাধিক বিমান হামলায় অন্তত ১৭০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভা থেকে এ তথ্য প্রকাশ করা হয়।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, জাতিসংঘের মানবাধিকার কার্যালয় এক বিবৃতিতে জানায়, বিশ্বস্ত বিভিন্ন সূত্রের ভিত্তিতে পাওয়া তথ্যে দেখা গেছে—২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ চলাকালে দেশটিতে আকাশপথে আনুমানিক ৪০৮টি সামরিক হামলা চালানো হয়েছে। এসব হামলায় কমপক্ষে ১৭০ জন বেসামরিক মানুষের প্রাণহানি ঘটেছে।

জাতিসংঘ আরও আশঙ্কা প্রকাশ করে জানিয়েছে, প্রকৃত নিহতের সংখ্যা ঘোষিত হিসাবের চেয়েও বেশি হতে পারে। সংঘাতপূর্ণ এলাকায় তথ্য সংগ্রহে সীমাবদ্ধতার কারণে হতাহতের পূর্ণাঙ্গ চিত্র এখনো পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয়।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970