পদত্যাগ না করার ঘোষণা মমতার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫ মে ২০২৬, ০৮:২৭ পিএম

ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে পদত্যাগের কোনো পরিকল্পনা নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবার কালীঘাটে নির্বাচন-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, বিজেপির এই জয় জনমতের স্বাভাবিক প্রতিফলন নয়, বরং এর পেছনে নির্বাচন কমিশনের পক্ষপাতিত্ব এবং কেন্দ্রীয় শক্তির ষড়যন্ত্র কাজ করেছে।

পদত্যাগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, তিনি এখনই পদত্যাগ করছেন না। তার ভাষায়, “কেন পদত্যাগ করব? আমরা তো হারিনি। জোর করে ভোট লুট করা হয়েছে। ইস্তফার প্রশ্ন আসছে কোথা থেকে?”

তিনি আরও বলেন, যেখানে লড়াই একটি সাংবিধানিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে, সেখানে ময়দান ছেড়ে চলে যাওয়া মানে অন্যায়ের কাছে মাথা নত করা।

রাজনৈতিক মহলে তার পদত্যাগ নিয়ে জোর আলোচনা চললেও মুখ্যমন্ত্রী পরিষ্কার জানিয়ে দিয়েছেন, তিনি দায়িত্বে থাকছেন এবং প্রতিকূল পরিস্থিতিতেও লড়াই চালিয়ে যাবেন।

সংবাদ সম্মেলনে তার সঙ্গে উপস্থিত ছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েন, ফিরহাদ হাকিম, অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং চন্দ্রিমা ভট্টাচার্য।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970