যুদ্ধ থামিয়ে সমঝোতার পথে যুক্তরাষ্ট্র-ইরান, হরমুজ প্রণালি খুলে দেওয়ার সম্ভাবনা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬ মে ২০২৬, ০৮:৫২ পিএম

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ বন্ধে দুই দেশ একটি এক পাতার সমঝোতা স্মারক স্বাক্ষরের কাছাকাছি পৌঁছেছে বলে জানা গেছে।

বুধবার (৬ মে) শান্তি প্রক্রিয়ার সঙ্গে যুক্ত পাকিস্তানের একটি সূত্র আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে।

পাকিস্তানি সূত্রটি রয়টার্সকে জানিয়েছে, খুব শিগগিরই আলোচনার সফল সমাপ্তি হতে পারে এবং একটি আনুষ্ঠানিক সমঝোতা ঘোষণা করা হতে পারে।

অন্যদিকে অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালিতে নৌচলাচল স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্র যে সামরিক উদ্যোগ নিয়েছিল, তা আপাতত স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে ওয়াশিংটন এখন আশাবাদী যে তেহরানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে।

খবরে আরও বলা হয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে ইরানের প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে যুক্তরাষ্ট্র। তবে এ বিষয়ে এখনো হোয়াইট হাউস বা মার্কিন পররাষ্ট্র দপ্তর আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।

সম্ভাব্য চুক্তির শর্ত অনুযায়ী, ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখতে পারে। এর বিনিময়ে যুক্তরাষ্ট্র ইরানের ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করবে এবং আটকে থাকা অর্থ ফেরত দেওয়ার বিষয়েও সম্মত হতে পারে। পাশাপাশি হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের বিধিনিষেধ তুলে নেওয়ার সম্ভাবনাও রয়েছে।

সূত্র: রয়টার্স

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970