বিজেপি ক্ষমতায় আসায় পশ্চিমবঙ্গ ‘পশ্চিম বাংলাদেশ’ হওয়া থেকে বেঁচে গেছে: অগ্নিমিত্র

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ মে ২০২৬, ১১:১৯ পিএম

ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের পর বিতর্কিত মন্তব্য করেছেন রাজ্যটির নতুন মন্ত্রী অগ্নিমিত্র পাল। তিনি দাবি করেছেন, ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসায় পশ্চিমবঙ্গ ‘পশ্চিম বাংলাদেশ’ হয়ে যাওয়ার হাত থেকে রক্ষা পেয়েছে।

শনিবার নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন শুভেন্দু অধিকারী। একইসঙ্গে অগ্নিমিত্র পালসহ অন্যান্য মন্ত্রীরাও শপথ নেন। শপথ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উপস্থিত ছিলেন।

গত ২৩ ও ২৯ এপ্রিল পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। ৪ মে প্রকাশিত ফলাফলে দেখা যায়, ভারতীয় জনতা পার্টি প্রথমবারের মতো রাজ্যটিতে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে।

শপথ গ্রহণের পর বার্তা সংস্থা আইএএনএসকে দেওয়া এক সাক্ষাৎকারে অগ্নিমিত্র পাল বলেন, তারা বহু বাধা, মামলা ও সহিংস পরিস্থিতির মধ্য দিয়ে এই পর্যায়ে পৌঁছেছেন। তিনি অভিযোগ করেন, তাদের রাজনৈতিক কর্মীদের ওপর হামলা, মারধর ও দমন-পীড়নের ঘটনা ঘটেছে।

তিনি আরও বলেন, “আমরা এখনো বিশ্বাস করতে পারছি না যে সরকার গঠন করেছি। মাঝে মাঝে মনে হয় সত্যি কি এমন ঘটছে।”

অগ্নিমিত্র পাল দাবি করেন, শ্যামা প্রসাদ মুখার্জির স্বপ্ন পূরণ হয়েছে এবং তার মতে, পশ্চিমবঙ্গ ‘পশ্চিম বাংলাদেশ’-এ পরিণত হওয়ার পথে ছিল, যা তারা প্রতিরোধ করেছেন।

তার এই মন্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970