ঈদের তারিখ ঘোষণা করল মধ্যপ্রাচ্যের এক দেশ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ মে ২০২৬, ০৮:৩০ পিএম

ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতে জিলহজ মাসের চাঁদের ছবি ধারণ করা হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র। এর ভিত্তিতে দেশটিতে আগামী ২৭ মে বুধবার ঈদুল আজহা উদযাপিত হবে বলে ধারণা করা হচ্ছে।

রোববার (১৭ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ। প্রতিবেদনে বলা হয়, আবুধাবির খাতম জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র থেকে দিনের বেলায় জিলহজ ১৪৪৭ হিজরির চাঁদের ছবি তোলা হয়।

সকাল ৯টা ২০ মিনিটে ধারণ করা ওই ছবিতে চাঁদের বয়স ছিল প্রায় ৯ ঘণ্টা। এছাড়া সূর্য থেকে চাঁদের দূরত্ব ছিল ৭ দশমিক ৮ ডিগ্রি।

ঈদুল আজহার তারিখ নির্ধারণে জিলহজ মাসের চাঁদ দেখার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ঘোষণার পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে চাঁদ পর্যবেক্ষণ কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

এদিকে সৌদি আরবের সুপ্রিম কোর্ট নাগরিকদের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে। রোববার কেউ খালি চোখে বা দূরবীন দিয়ে চাঁদ দেখতে পেলে নিকটস্থ আদালতে যোগাযোগ করে তথ্য জানানোর অনুরোধ করা হয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970