নাইজেরিয়ার গ্রামে সশস্ত্র হামলা, আগুন ও গুলিতে নিহত ৩০

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ১০:৫১ এএম

ছবি: সংগৃহীত

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের কাডুনা রাজ্যের কাউরা এলাকার নারিডন গ্রামে ভয়াবহ সশস্ত্র হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আটজন শিশু রয়েছে। হামলায় আরও কয়েকজন আহত হয়েছেন।

সোমবার গভীর রাতে একদল সশস্ত্র হামলাকারী অতর্কিতভাবে গ্রামটিতে প্রবেশ করে নিরীহ বাসিন্দাদের লক্ষ্য করে নির্বিচারে গুলি চালায়। একই সময়ে তারা গ্রামের একাধিক বাড়িতে আগুন ধরিয়ে দেয়। আগুনে পুড়ে আটজন শিশুর মৃত্যু হয়। এছাড়া হামলায় অন্তত চারজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

গ্রামপ্রধানের সচিব ডোগন রানা জানান, হামলাকারীরা পরিকল্পিতভাবে গ্রামে হামলা চালিয়ে ব্যাপক প্রাণহানি ঘটিয়েছে। আগুন ও গুলিতে বহু পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।

নাগরিক সমাজের সংগঠন ‘দক্ষিণ কাডুনা শান্তি ও নিরাপত্তা নেটওয়ার্ক’-এর সভাপতি ডেরেক ক্রিস্টোফার বলেন, গত বছরও একই সময়ে এই গ্রামে একই ধরনের হামলার ঘটনা ঘটেছিল। তার অভিযোগ, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কার্যকর পদক্ষেপ নিতে পারেনি।

অন্যদিকে, কাডুনা রাজ্যের স্বরাষ্ট্র ও অভ্যন্তরীণ নিরাপত্তাবিষয়ক কমিশনার সুলে শু'আইবু জানিয়েছেন, হামলার বিষয়ে এখনো তিনি আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিবেদন পাননি।

স্থানীয় যুবনেতা ইশায়া দাওয়া বলেন, মধ্যরাতে হামলাকারীরা গ্রামে ঢুকে নির্বিচারে গুলি চালায় এবং নারী, শিশু ও বৃদ্ধসহ বহু মানুষকে হত্যা করে। পালিয়ে যাওয়ার আগে তারা গ্রামের একাধিক বাড়িতে আগুন ধরিয়ে দেয়। নিহতদের কয়েকজনের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

হামলার কয়েক ঘণ্টা পর সকালে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পৌঁছান। কাডুনা রাজ্য পুলিশের মুখপাত্র মনসুর হাসান জানিয়েছেন, ঘটনার বিস্তারিত তথ্য শিগগিরই প্রকাশ করা হবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970