সৌদি আরবে ড্রোন হামলার তীব্র নিন্দা জানাল পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ১১:০৯ পিএম

ছবি: সংগৃহীত

সৌদি আরবে চালানো ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এ ধরনের উস্কানিমূলক হামলা মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি সৃষ্টি করছে।

সোমবার (২৭ জুলাই) প্রকাশিত এক বিবৃতিতে ইসলামাবাদ জানায়, সৌদি আরবের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং দেশটির শান্তি ও সমৃদ্ধির প্রতি পাকিস্তানের অবিচল সমর্থন অব্যাহত থাকবে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত ওই বিবৃতিতে পাকিস্তান আরও উল্লেখ করে, মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদি শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে সৌদি আরবের পাশে থেকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে তারা।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আঞ্চলিক নিরাপত্তা রক্ষা এবং উত্তেজনা প্রশমনে প্রয়োজনীয় সব ধরনের কূটনৈতিক ও সহযোগিতামূলক পদক্ষেপ গ্রহণে ইসলামাবাদ প্রতিশ্রুতিবদ্ধ।

সূত্র: মিডল ইস্ট আই

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970