গাজায় বিমান হামলা চালিয়ে মসজিদ ধ্বংস করলো ইসরায়েল, আশ্রয়হীন শতাধিক পরিবার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ১০:৫৩ পিএম

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজা সিটির কেন্দ্রস্থলে ইসরায়েলি বিমান হামলায় একটি মসজিদ সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। একই হামলায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় হিসেবে ব্যবহৃত অসংখ্য তাবুও বিধ্বস্ত হয়েছে। সোমবার (২৮ জুলাই) চালানো এ হামলার ফলে শত শত মানুষ নতুন করে গৃহহীন হয়ে পড়েছেন বলে জানিয়েছে মিডল ইস্ট মনিটর।

প্রতিবেদনে বলা হয়, গাজা সিটির কেন্দ্রস্থলে ইয়াং মেনস ক্রিশ্চিয়ান অ্যাসোসিয়েশনের (ওয়াইএমসিএ) কার্যালয়ের কাছাকাছি অবস্থিত আল-মুত্তাকিন মসজিদকে লক্ষ্য করে ইসরায়েলি যুদ্ধবিমান থেকে সরাসরি হামলা চালানো হয়। এতে মসজিদটি সম্পূর্ণ ধ্বংস হওয়ার পাশাপাশি আশপাশে স্থাপিত বাস্তুচ্যুতদের তাবু ও বসতঘরও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এসব তাবুতে আশ্রয় নেওয়া পরিবারগুলো দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করছিল।

ওয়াইএমসিএ একটি খ্রিস্টান সামাজিক প্রতিষ্ঠান, যা ধর্ম-বর্ণ নির্বিশেষে গাজার বাসিন্দাদের বিভিন্ন ধরনের মানবিক সেবা দিয়ে থাকে। ২০২৫ সালের ১০ অক্টোবর যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হলেও ইসরায়েল নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

গাজার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরুর আগে উপত্যকাটিতে থাকা ১ হাজার ২৭৫টি মসজিদের মধ্যে ১ হাজার ৫০টি সম্পূর্ণ ধ্বংস হয়েছে এবং আরও ১৯১টি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ ছাড়া, ২০২৩ সালের ৮ অক্টোবর থেকে শুরু হওয়া সামরিক অভিযানে ৭৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৪ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। ফিলিস্তিনি কর্তৃপক্ষের দাবি, এই হামলাগুলোতে গাজার প্রায় ৯০ শতাংশ বেসামরিক অবকাঠামো ধ্বংস হয়ে গেছে।

সূত্র: মিডল ইস্ট মনিটর

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970