গাজা যুদ্ধবিরতি আলোচনায় হামাসের সিদ্ধান্তই চূড়ান্ত, জানাল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ১১:০৯ পিএম

ছবি: সংগৃহীত

গাজায় চলমান যুদ্ধবিরতি আলোচনায় হামাস যে সিদ্ধান্তই নেবে, তেহরান তার প্রতি পূর্ণ সমর্থন জানাবে বলে ঘোষণা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বুধবার (৫ আগস্ট) হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান খলিল আল-হাইয়ার সঙ্গে টেলিফোনে আলাপকালে মাসুদ পেজেশকিয়ান বলেন, আলোচনা প্রক্রিয়ায় ফিলিস্তিনি নেতৃত্ব যেকোনো সিদ্ধান্ত বা পদক্ষেপ গ্রহণ করলে ইরান তা সমর্থন করবে।

এর আগে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, মিসর, কাতার ও তুরস্কের মধ্যস্থতায় চলমান আলোচনার পর হামাস নিরস্ত্র হতে সম্মত হয়েছে।

তবে হামাসের অবস্থান ভিন্ন। সংগঠনটি জানিয়েছে, ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকা থেকে পুরোপুরি সরে না যাওয়া পর্যন্ত তারা কোনোভাবেই অস্ত্র সমর্পণ করবে না।

অন্যদিকে ইসরায়েলও একই বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে। দেশটির দাবি, হামাস সম্পূর্ণ নিরস্ত্র না হলে গাজা থেকে সেনা প্রত্যাহার করা হবে না।

এদিকে মঙ্গলবার এ বিষয়ে প্রথমবারের মতো প্রকাশ্যে মন্তব্য করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি জানান, ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনায় ইসরায়েল এখনো সম্মতি দেয়নি।

সূত্র: আল জাজিরা

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970