তিন দিনের সফরে সৌদি আরবে পাকিস্তানের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ০৫:৩০ পিএম

ছবি: সংগৃহীত

তিন দিনের সরকারি সফরে সৌদি আরবের উদ্দেশে রওনা হয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। বৃহস্পতিবার (৬ আগস্ট) শুরু হওয়া এ সফরে তার সঙ্গে রয়েছেন দেশটির সেনাপ্রধান ও চিফ অব ডিফেন্স ফোর্সেস ফিল্ড মার্শাল আসিম মুনির। এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন।

পাকিস্তান সরকার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জানায়, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এই সরকারি সফরে অংশ নিচ্ছেন।

সফরকালে প্রধানমন্ত্রী ওমরাহ পালন করবেন। পাশাপাশি তিনি মদিনায় মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা জিয়ারত করবেন বলেও জানানো হয়েছে।

এর আগে সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি সফরের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সফরের অন্যতম গুরুত্বপূর্ণ আয়োজন হবে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বৈঠক।

বৈঠকে পাকিস্তান ও সৌদি আরবের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার উপায় নিয়ে আলোচনা হবে। পাশাপাশি উভয় দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতেও মতবিনিময় করবেন দুই নেতা।

তাহির আন্দ্রাবি আরও বলেন, উপসাগরীয় অঞ্চলে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই সফর অনুষ্ঠিত হলেও এটি কেবল তাৎক্ষণিক সংকট মোকাবিলার মধ্যে সীমাবদ্ধ নয়। বরং দীর্ঘমেয়াদি কৌশলগত সহযোগিতা ও পারস্পরিক সম্পর্ক জোরদারের ক্ষেত্রেও সফরটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970