আবারও ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, নিহত ৪৭

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ০৯:৪৪ পিএম

ছবি: সংগৃহীত

শক্তিশালী ভূমিকম্পে আবারও কেঁপে উঠেছে ইন্দোনেশিয়া। ভোরে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে ৪৭ জন নিহত ও অন্তত ৫০ জন আহত হওয়ার পর দেশটির উত্তর সুমাত্রা প্রদেশে ৬ দশমিক ৪ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হেনেছে।

শনিবার (১৫ আগস্ট) দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

প্রথম ভূমিকম্পটি আঘাত হানে পূর্ব নুসা তেঙ্গারা প্রদেশের ফ্লোরেস দ্বীপে। এর পর উত্তর সুমাত্রা প্রদেশের পেমাতাংসিয়ান্তার শহরের কাছে ৬ দশমিক ৪ মাত্রার দ্বিতীয় ভূমিকম্প অনুভূত হয়।

ভূমিকম্প ও আগ্নেয়গিরিবিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারির তথ্য অনুযায়ী, স্থানীয় সময় বিকেল ৫টা ৫৪ মিনিটে পেমাতাংসিয়ান্তার শহরের কাছে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১৬৩ কিলোমিটার গভীরে।

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, জনপ্রিয় পর্যটন অঞ্চল ফ্লোরেস দ্বীপে প্রথম ভূমিকম্পের আঘাতে প্রায় ১৬০টি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান, স্বাস্থ্যকেন্দ্র ও সরকারি ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।

পূর্ব নুসা তেঙ্গারা প্রদেশের সিক্কা শহরের বাসিন্দা ইয়োহান্না এমবু এএফপিকে বলেন, তাদের শহরে অনেক বাড়িঘর ধ্বংস হয়েছে। ভূমিকম্পের সময় মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। তিনি নিজের চোখের সামনে বন্দর এলাকার একটি ভবন ধসে পড়তে দেখেছেন বলেও জানান।

এদিকে আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সমিতির ফেডারেশন জানিয়েছে, অস্থায়ী আশ্রয়কেন্দ্রে থাকা প্রায় ২ হাজার মানুষের কাছে ত্রাণ পৌঁছে দেওয়ার প্রস্তুতি চলছে।

ক্ষতিগ্রস্তদের সহায়তায় সরকার ২৭৫ টন ওজনের ৫০ হাজার ত্রাণ প্যাকেজ পাঠিয়েছে। পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের প্রধান উরসুলা ফন ডার লেয়েন কোপার্নিকাস আর্থ অবজারভেশন উপগ্রহের মাধ্যমে পরিস্থিতি পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970