শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০৮:৩৯ পিএম

ছবি: সংগৃহীত

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ভারতের আদালত নেবে বলে জানিয়েছে দেশটির সরকার। ভারতের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, বিষয়টি কোনো রাজনৈতিক বা কূটনৈতিক সিদ্ধান্তের আওতায় পড়বে না।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে রোববার (১৬ আগস্ট) ওই কর্মকর্তা বলেন, শেখ হাসিনার প্রত্যর্পণের চূড়ান্ত সিদ্ধান্ত আদালতই নেবে। বাংলাদেশের অভিযোগে যেসব অপরাধের কথা বলা হয়েছে, সেগুলো ভারতের আইনেও অপরাধ হিসেবে গণ্য হয় কি না, আদালতে সেটিও প্রমাণ করতে হবে।

ভারত সরকারের আরেক শীর্ষ কর্মকর্তা ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন, শেখ হাসিনা আগামী ডিসেম্বর মাসে বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ২০১৩ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত প্রত্যর্পণ চুক্তির আওতায় প্রয়োজনীয় সব নথি সংযুক্ত করে মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত শেখ হাসিনাকে ফেরত চেয়েছে বাংলাদেশ।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর থেকে দুই বছরের বেশি সময় ধরে তিনি ভারতেই অবস্থান করছেন। বর্তমানে তিনি দিল্লির একটি অতিথিশালায় রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে ক্ষমতাচ্যুত ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতা এবং সাবেক সংসদ সদস্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন, শেখ হাসিনা মাঝে মাঝে দলের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করেন। পাশাপাশি তিনি নিয়মিত টেবিল টেনিস খেলেন বলেও তারা জানিয়েছেন। বর্তমানে শেখ হাসিনার বয়স ৭৮ বছর।

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় নিরস্ত্র মানুষ হত্যার দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দিয়েছেন।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970