স্বাধীন ফিলিস্তিন ছাড়া ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়: সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ১২:১৬ এএম

ছবি: সংগৃহীত

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো ধরনের আনুষ্ঠানিক সম্পর্ক বা সুসম্পর্ক স্থাপন করা হবে না বলে আবারও স্পষ্ট জানিয়েছে সৌদি আরব।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সৌদি আরবকে পারমাণবিক শক্তির উন্নয়নে সহযোগিতার বিনিময়ে ইসরাইলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার শর্ত দিয়েছে বলে জানা গেছে। তবে শুরু থেকেই এই শর্ত প্রত্যাখ্যান করে আসছে রিয়াদ।

একটি মার্কিন সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের সঙ্গে পারমাণবিক সহযোগিতা নিয়ে একটি প্রস্তাব মার্কিন কংগ্রেসে পাঠিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এর সঙ্গে ইসরাইলের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক স্থাপনের শর্ত জুড়ে দেওয়া হয়েছে।

মার্কিন প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, সৌদি আরব ইসরাইলের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক তৈরি না করলে পারমাণবিক সহযোগিতার চুক্তি বাস্তবায়নের সম্ভাবনা নেই।

এর আগে গত মাসে দুই দেশের শীর্ষ জ্বালানি মন্ত্রীদের মধ্যে এ বিষয়ে একটি বড় ধরনের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। তবে পারমাণবিক সহযোগিতার সঙ্গে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপনের শর্ত যুক্ত হওয়ায় বিষয়টি নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

সৌদি আরবের এক জ্যেষ্ঠ কর্মকর্তা স্পষ্ট করে জানিয়েছেন, ইসরাইল ইস্যুতে রিয়াদের অবস্থানের কোনো পরিবর্তন হবে না। ১৯৬৭ সালের সীমানা অনুযায়ী পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। এর আগে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার কোনো সুযোগ নেই।

সৌদি কর্তৃপক্ষ আরও জানিয়েছে, যুক্তরাষ্ট্রের কাছ থেকে পারমাণবিক সহযোগিতা নেওয়া দুই দেশের নিজস্ব বাণিজ্যিক ও কৌশলগত বিষয়। এর সঙ্গে ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার শর্ত যুক্ত করা যথাযথ নয়।

সূত্র: মিডল ইস্ট মনিটর

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970